কত সালে সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?
A ১৭৭১
B ১৭৭৩
C ১৭৭৮
D ১৭৭৯
Solution
Correct Answer: Option B
- ১৬০০ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের অনুমোদনক্রমে পূর্ব ভারতে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। - ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে। - এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)। - ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। - এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। - এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)। - শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)। - ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন' পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন। - অর্থাৎ প্রায় ১০০ বছরের মতো কোম্পানির শাসন ছিল, এরপর শাসন ব্যবস্থা সরাসরি ব্রিটিশ সরকারের অধিনে চলে যায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।